চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

আলোকিত সমাজ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হতে হবে : গাউছিয়া কমিটি ফারুকী পাড়ার সংবর্ধনায় বক্তারা

প্রকাশ: ২০১৯-০২-০১ ২৩:৩৩:১২ || আপডেট: ২০১৯-০২-০২ ০০:০০:২৪

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়ার কচুয়াই ইউনিয়নের ফারুকী পাড়া শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান গতকাল কচুয়াই সিটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফারুকী পাড়া বায়তুন নুর জামে মসজিদের সভাপতি ইউনুচ ফারুকী। উদ্বোধক ছিলেন কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনজামুল হক জসিম, প্রধান অতিথি ছিলেন কচুয়াই হাবিবিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও প্রিমিয়ার সিমেন্ট লি: এর ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) এস.এম মোজাম্মেল হক মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী শামীম, এড. রেফায়েত হোসেন ফারুকী, এস.এম এরশাদ ফারুকী, নুরুল আলম ফারুকী, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, আবদুল মালেক ফারুকী, মেম্বার জাকির হোসেন, শফিকুর রহমান, নজির আহমদ, গোলাম মাওলা ফারুকী, শহিদুল্লাহ ফারুকী, মোরশেদ ফারুকী।

অনুষ্ঠান পরিচালনা করেন আবু নোমান ফারুকী, মহিদুল আলম ফারুকী, এনামুর রশিদ ফারুকী। এতে বক্তারা বলেন, অবক্ষয়মুক্ত সমাজ বিনির্মাণের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা আরো বলেন, যে সমাজে গুনীর কদর নেই, সেই সমাজে গুনীর জন্ম হয় না। তাই গুনী সৃষ্টি করার জন্য সৃষ্টিশীল নাগরিকদেরকে সব সময় মডেল হিসেবে দাঁড় করাতে হবে। তাহলেই আমাদের প্রজন্মরা নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাবেন। তারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে পাঠ্যক্রমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান। পরে গুনীজন ও কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *