মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০২-০১ ২৩:২৬:১৫ || আপডেট: ২০১৯-০২-০১ ২৩:২৬:১৫
চকরিয়া অফিস : চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন চান উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী। এ জন্য দীর্ঘদিন ধরেই চকরিয়া উপজেলায় তিনি চালিয়ে যাচ্ছেন ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, কর্মী সমাবেশ ও কেন্দ্র ভিত্তিক মতবিনিময় সভা। ১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত হারবাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এসব গণসংযোগ, কর্মী সমাবেশ, পথসভায় সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরছেন তিনি। গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। দেশকে এগিয়ে নিতে ও চলমান উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।
তিনি আরও বলেন, চারদলীয় জোট সরকারের আমলে চরমভাবে নির্যাতিত হয়েছি। এরপরও নেতাকর্মীদের পাশে থেকেছি। দলের গরিব, অসহায় মেধাবী শিক্ষিত বেকার ছেলে মেয়েকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিয়েছি। ফাঁশিয়াখালীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়েছি। উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে সার্বিক সহযোগিতা করেছি। তিনি বলেন, কোনো অস্ত্রবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী বাহিনী ও মাদক ব্যবসায়ীকে আশ্রয় প্রশ্রয় দিইনি। আমার কাছে দল-মত নির্বিশেষে এ উপজেলার জনগণ সবাই সমান। জনগণের সুখে-দুঃখে আমি তাদের পাশে রয়েছি। মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সে জন্য পুলিশ প্রশাসনকে নিয়ে সন্ত্রাস দমন করেছি। ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি। আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে সবার সহযোগিতা নিয়ে আমি বিপুল ভোটে বিজয়ী হব বলে আশাবাদ ব্যক্ত করছি।
তার সাথে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মাষ্টার সাহাবউদ্দিন, হারবাং ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম মিরান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজ