চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

এসএসসি পরীক্ষা: চট্টগ্রাম থেকে অংশ নিচ্ছে এক লাখ ৪৯ হাজার ৮৬৭ শিক্ষার্থী

প্রকাশ: ২০১৯-০২-০১ ১৬:৫৭:০৯ || আপডেট: ২০১৯-০২-০১ ১৬:৫৭:০৯

বীর কন্ঠ ডেস্ক :

রাত পোহালেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় চট্টগ্রাম থেকে অংশ নিচ্ছে এক লাখ ৪৯ হাজার ৮৬৭ শিক্ষার্থী।

চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান  বলেন, এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১৪ হাজার ৬৪৬ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৫ হাজার ২২১ জন। এর মধ্যে ৫৪.১১ শতাংশ ছাত্রী। ছাত্র ৬৫ হাজার ৭৫৯ জন।

মাহবুব হাসান বলেন, এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে ১৯০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে। প্রতিটি কেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা থাকবেন। এছাড়া কাজ করবে ৮০টি ভিজিলেন্স টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *