চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

কর্ণফূলী নদীতে নামানো হচ্ছে ওয়াটার বাস

প্রকাশ: ২০১৯-০২-০১ ১৬:২৩:৫১ || আপডেট: ২০১৯-০২-০১ ১৬:২৩:৫১

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের ভয়াবহ যানজট থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে কর্ণফূলী নদীতে নামানো হচ্ছে ওয়াটার বাস।সদরঘাট থেকে শুরু হয়ে বিমানবন্দর পর্যন্ত এই সার্ভিসটি পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যা আগামী মার্চ মাস থেকেই শুরু হবে বলে জানিয়েছেন বন্দর সচিব। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, চট্টগ্রামে বিকল্প গণপরিবহনের ব্যাপক চাহিদা থাকলেও পরিচালনা প্রতিষ্ঠান আন্তরিক না হলে মুখ থুবড়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া এই নৌ-পরিবহনটিও। আর ট্রাফিক পুলিশ বলছে, ওয়াটার বাসের মতো প্রকল্পের সুফল পাবে নগরবাসী।

বন্দর নগরী চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, বন্দর, কাস্টমস, ইপিজেডসহ অধিকাংশ গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান এই একটি সড়কের ওপর নির্ভরশীল। তাই যানজট যেন নিত্যদিনের ভোগান্তি এই সড়কের যাত্রীদের। এর ওপর চলতি মাসেই এখানে শুরু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। তাই যানবাহনের চাপ কমাতে না পারলে স্থবির হয়ে যাবে নগরীর ট্রাফিক ব্যবস্থা। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়াটার বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

প্রাথমিক পর্যায়ে সদরঘাট থেকে শুরু হয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত চলবে চারটি ওয়াটার বাস। আগ্রাবাদ, ইপিজেড, বন্দর সহ বেশ কয়েকটি পয়েন্টে থাকবে ওঠানামার ব্যবস্থা। এখন সেসব পয়েন্টে চলছে টার্মিনাল আর জেটি নির্মাণ কাজ। এতে ইতিবাচক প্রভাব পড়বে নগরীর ট্রাফিক ব্যবস্থায়। বললেন এই নগর পরিকল্পনাবিদ।

সড়কের ওপর চাপ কমাতে ওয়াটার বাস প্রকল্প ভুমিকা রাখবে উল্লেখ করে চট্টগ্রামের অসহনীয় যানজট নিয়ন্ত্রনে নিজেদের পরিকল্পনার কথা জানালেন ট্রাফিক পুলিশ কর্মকর্তারা। কয়েকবছর আগে ঢাকায় ওয়াটার বাস সার্ভিস চালু হলেও অব্যস্থাপনার কারনে প্রকল্পটি ব্যর্থ হয়। তবে কর্তৃপক্ষের আন্তরিকতা থাকলে বুড়িগঙ্গার ব্যর্থতা কেটে যাবে কর্ণফূলীতে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। খবর- এস. এ টিভি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *