আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০১ ২৩:৩৮:১০ || আপডেট: ২০১৯-০২-০১ ২৩:৩৮:১০
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বিজিএমইএ’র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দ্বার উন্মুক্ত করুণ। মহান সৃষ্টিকর্তা মানবতার সেবাকে খুব বেশি পছন্দ করে। বিত্তবানরা যদি অবহেলিত মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজ থেকে দারিদ্রতা নিরসন করা অসম্ভব কিছু নয়। তিনি শীতার্ত মানুষের সাহায্যার্থে ধনী ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহবান জানান। তিনি গতকাল সকাল ১১টায় পটিয়াস্থ শোভনদন্ডী রশিদাবাদে মাসুমা করিম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌরসভায় প্রায় পাঁচ হাজার শিশু নারী পুরুষদের মাঝে কম্বল, সুয়েটার, জ্যাকেটসহ শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জাফর, কৃষি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, জেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ সেলিম নবী, মোজাহেরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাঈন উদ্দীন চৌধুরী, মফিজুর আলম, সৈয়দ নুর, মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, রোকেয়া বেগম, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মেম্বার, জসিম উদ্দীন, মোহাম্মদ নুরুল আলম, আনসার আলী, মহিউদ্দিন মহি, আবদুল মালেক, আলহাজ্ব নাজিম উদ্দিন, সামশেদ হিরু, নাজিম উদ্দিন তালুকদার, আরিফ আহমেদ, মিজানুর রহমান, জসিম উদ্দীন, ইমতিয়াজ সোহেল, মাসুদুল আলম, আবদুল জব্বার, মোহাম্মদ বেলাল, রফিক উদ্দীন, আজিজুল্লাহ আজিজ, সাদ্দাম হোসেন, মোহাম্মদ শাহেদ, মো: ইউনুস, মো: বাবুল, মাকদুম, এস এম পারভেজ, মোবাশ্বের আলম, ওয়াসিব সাকিব, নাঈমুল হোসেন ছোটন প্রমুখ।