চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাট উদয়ন ক্লাবের কমিটি গঠিত

প্রকাশ: ২০১৯-০২-০১ ২৩:২৩:৩৪ || আপডেট: ২০১৯-০২-০১ ২৩:২৩:৩৪

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের অন্যতম ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন করেরহাট উদয়ন ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যালয়ে ২০১৯ সালের জন্য নতুন কার্যকরী গঠন করা হয়। সংগঠনের বর্তমান সভাপতি মোঃ শেখ সেলিম সভাপতি ও মোঃ সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি দিলীপ কুমার বণিক, মোঃ আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ শহীদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাকছুদ আলম শাহীন, অর্থ সম্পাদক মোঃ ইলিয়াছ ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন কিরণ, ক্রীড়া সম্পাদক কেফায়েত হোসেন রাজু, অফিস সম্পাদক মৃদুল কুমার দাস, প্রচার সম্পাদক মোঃ ইসমাইল রাজু, সামাজিক সম্পাদক মোঃ সাইফুদ্দিন চৌধুরী মাসুদ, সাহিত্য সম্পাদক রাজীব কৃষ্ণ জীবন, সদস্য মোঃ শাহাবুদ্দিন, মোঃ আবদুর রহিম, মোঃ লুৎফুর রহমান সোহাগ ও মোঃ সোলেমান উদ্দিন বাদশা।

উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে করেরহাট উদয়ন ক্লাব শিক্ষা ও সমাজসেবায় অবদান রেখে চলেছে। প্রাথমিক বৃত্তি, বয়স্ক শিক্ষা কার্যক্রম, মাদকবিরোধী অভিযান, বৃক্ষরোপণ, বেওয়ারিশ লাশ দাফন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা প্রদান, গরিব মেয়েদের বিয়েতে সহযোগিতাসহ নানা জনকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *