চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ার বাবু কক্সবাজার জেলার বেসরকারি কারা পরিদর্শক

প্রকাশ: ২০১৯-০২-০১ ২১:৫৯:৪৭ || আপডেট: ২০১৯-০২-০১ ২১:৫৯:৪৭

বীর কন্ঠ ডেস্ক:

কক্সবাজার জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন শহর যুবলীগ নেতা মাসুকুর রহমান বাবু। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান এলাকার মুনু মিয়া চৌধুরী’বাড়ির আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরী পুত্র। বাবু সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সাংসদ ইব্রাহীম খলিলের ভাগিনা, এবং বর্তমানে স্ব-পরিবারে কক্সবাজারে প্রতিষ্ঠিত।

মাসুকুর রহমান বাবু বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার সদস্য এবং সাবেক ছাত্রনেতা। পাশাপাশি শহরের বাজারঘাটা এলাকার বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক আবদুল মাবুদ চৌধুরী পুত্র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ এবং কক্সবাজার জেলার মাহাবুবুর রহমান চৌধুরী মাবু’র ছোট ভাই। এদিকে যুবনেতা বাবুকে কক্সবাজার জেলা কারাগারের কারাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়ায় লোহাগাড়ার নানা পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

এব্যাপারে মাসুকুর রহমান বাবু বলেন, আমি বঙ্গবন্ধু আর্দশের একজন নিবেদিত সৈনিক এবং চার বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আর্দশের কর্মী। দলের সুসময়ে সর্বাক্ষনিক না থাকলে র্দুসময়ে রাজপথ ছেড়ে যায়নি। যেকারনে বর্তমান সময়ে এসে মূল্যায়িত হয়েছি। আমি (বাবু) এই টুকু বলব আমার মত একজন নগন্য কর্মীকে কারাপরির্দশের মত যে গুরু দায়িত্বে মূল্যায়ন করা হয়েছে তা আমার সততা ও দক্ষতা দিয়ে দল এবং দেশের ভাবমূর্তি উজ্জল করার জন্য প্রানপন চেষ্টা চালিয়ে যাব। পাশাপাশি এই পদে আমাকে মূল্যায়িত করার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *