চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শৃঙ্খলিত জীবন গঠনে স্কাউট’স আন্দোলন বেগবান করতে হবে : চট্টগ্রাম জেলা কাব ক্যাম্পুরীরে জেলা প্রশাসক

প্রকাশ: ২০১৯-০২-০১ ২৩:৩০:০৭ || আপডেট: ২০১৯-০২-০১ ২৩:৩০:০৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেছেন, স্কাউট’স হল একটি সামাজিক আন্দোলন। যার প্রধান উদ্দেশ্যে আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান করা। বিশেষ করে স্কাউটস’র মূল লক্ষ্য হচ্ছে শিশু কিশোর-কিশোরীদের শারিরিক মানসিক, নৈতিক, বুদ্ধিভিত্তিক এবং সামাজিক গুনাবলীর উন্নয়নের মাধ্যমে পরিবার, সমাজ তথা দেশের মধ্যে সুনাগরিক হিসেবে গড়ে তোলার এক সমন্বিত প্রয়াস। যা রপ্ত করা সম্ভব হলে স্কাউট’সরা মানবিক গুনাবলী সম্পন্ন মানুষে পরিণত হতে পারবে। তাই আমাদের দেশে স্কাউট’স কার্যক্রমকে গতিশীল করার জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। তিনি স্কাউট’রদেরকে সমাজের বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো তথা সামাজিক আন্দোলন যেমন-বৃক্ষরোপন, টিকা দান, স্যানিটেশন, পরিবেশ সংরক্ষণ এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মত যেকোনো সমস্যা মোকাবেলায় জনগণের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন।

তিনি গত ৩০ জানুয়ারী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার ৯ম জেলা কাব ক্যাম্পুরী ২০১৯ এর মহাতাঁবু জলসার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও কমিশনার মো. হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, আঞ্চলিক উপ-কমিশনার খায়রুজ্জামান চৌধুরী, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন খান, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম অঞ্চল সম্পাদক মো. জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম জেলা স্কাউটস সম্পাদক হাবিবুল হক। পরে মহাতাঁবু জলসা ও স্কাউটস’দের প্রদর্শিত বিভিন্ন ইভেন্ট জেলা প্রশাসক উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *