চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে বেপরোয়া পরিবহনের সচেতনতা সৃষ্টির চেষ্টায় রাস্তায় ট্রাফিক পুলিশ

প্রকাশ: ২০১৯-০২-০২ ২৩:৪৯:২০ || আপডেট: ২০১৯-০২-০২ ২৩:৪৯:২০

কাপ্তাই- (রাঙামাটি) প্রতিনিধি : শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুঁটির দিন থাকায় দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভ্রমণ পিপাসুরা পর্যটন উপ-শহর খ্যাত রাঙামাটির কাপ্তাইয়ে ঘুরতে অাসেন। কিন্তু সমতলের ন্যায় পাহাড়ি এই অাঁকা-বাকা পথেও পর্যটকবাহী পরিবহনের বেপরোয়া গাড়ি চালানোর ফলে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়কটি। শুক্রবার বিকেলে পর্যটকবাহী গাড়ির ধাক্কায় ছাত্রলীগের মামুন ও ফরহাদ নামক দুইজন নেতা গুরুতর অাহত হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্য একজনের অবস্থা অাশঙ্কাজনক বলে জানা যায়। শনিবার দুপুরে এসব পর্যটকবাহী বেপরোয়া পরিবহনের ড্রাইভারদের সচেতনা সৃষ্টির লক্ষ্য সড়ক দূর্ঘটনা এড়াতে রাস্তায় নামেন কাপ্তাই ট্রাফিস বিভাগের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল সহ তার টিম। তারা বিচ্ছিন্নভাবে শীলছড়ি, বড়ইছড়ি ও বারোঘোনিয়ার ঝুঁকিপূর্ণদের অাঁকা-বাকা পথে দাড়িয়ে ড্রাইভারদের বেপরোয়া ভাবে গাড়ি চালাতে নিষেধ করেন। মোটরসাইকেল অারোহীদের হেলম্যাট পরিধান করার বিষয়ে উদ্বুদ্ধ করেন।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি দেখেন। এই বিষয়ে কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানো ড্রাইভারদের অামরা বিভিন্ন স্পটে গিয়ে ব্রিফ দেওয়ার চেষ্টা করছি। তারা খুব ভালো স্বায় দিচ্ছেন। অার যারা বিপরোয়া গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে অাইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা পর্যটন এলাকা, এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক পাড়ি জমায়। তাই অামি সকলের কাছে অনুরোধ করবে সকলে ট্রাফিক অাইন মেনে চলুন, অামাদের সহযোগীতা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *