আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০২ ০০:৪১:২৪ || আপডেট: ২০১৯-০২-০২ ০০:৪১:২৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার রিজনসি ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী দিনভর নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। উদ্বোধক ছিলেন সাবেক কমিশনার নুরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শিক্ষক নেতা সেলিমুর রহমান সেলিম, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গণি, পটিয়া দোকান মালিক সমিতির সহ-সভাপতি হাজী মুহাম্মদ শহীদুজ্জামান, সাবেক কাউন্সিলর আমির হোসেন, কাউন্সিলর ইয়াসমিন আকতার, সাংবাদিক আবদুর রাজ্জাক, যুবলীগ পৌরসভার উপ-প্রচার সম্পাদক আবু তৌহিদ, মো. জসিম উদ্দিন, আমির খসরু, আবুল কালাম,
বক্তব্য রাখেন রফিক আহমদ, ইয়াছিন টিপু, ডা. সেলিম উদ্দিন, সাঈদ নিহাল, আবুল হোসেন, জামাল উদ্দিন প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, আজকের অবক্ষয়মুক্ত সমাজ থেকে শিশু কিশোরদেরকে নিরাপদে রাখতে হলে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। আমাদের প্রতিটি শিশুর শারিরিক ও মানসিক প্রশান্তি ও পরস্পর ভ্রাতৃত্বের জন্য পাঠ্যক্রমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করতে সকলকে একযোগে কাজ করতে হবে। এর পূর্বে সংস্থার পক্ষ থেকে ১০ম বর্ষপূর্তির কেক কেটে দিবসের সূচনা ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।