চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পানি মাসুদ নিহত

প্রকাশ: ২০১৯-০২-০২ ০১:০০:৪৩ || আপডেট: ২০১৯-০২-০২ ০১:০০:৪৩

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মাসুদ প্রকাশ ওরফে পানি মাসুদ।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আকবর শাহ বেলতলীস্থ আবিউল প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আকবর শাহ এলাকা থেকে ছুরিকাঘাতে আহত মাসুদ নামের এক যুবককে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে প্রতিপক্ষের যুবকরা পানি মাসুদকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *