চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে পালিত হল জাতীয় খাদ্য দিবস

প্রকাশ: ২০১৯-০২-০২ ২৩:৫০:৫২ || আপডেট: ২০১৯-০২-০২ ২৩:৫০:৫২

 মোঃ জয়নাল আবেদীন টুক্কুুঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় খাদ্য দিবস পালিত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করন। বেলা ১২ টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, যুব উন্নয়নের মাঠকর্মী মিজান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুস সাত্তার, মহিলা লীগের নেত্রী ওজিফা খাতুন রুবি, সানজিদা আক্তার রুনা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *