চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের প্রকাশনা উৎসব নিয়ে মতবিনিময়

প্রকাশ: ২০১৯-০২-০২ ০০:৪৫:২৯ || আপডেট: ২০১৯-০২-০২ ০০:৪৫:২৯

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের ঢাকায় প্রকাশনা উৎসব করার লক্ষ্যে গতকাল এক মতবিনিময় সভা ঢাকাস্থ পটিয়া সমিতির সহ-সভাপতি স্ট্যান্ডার্ড ব্যাংক লি: এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মামন-উর-রশিদ এর বাস ভবনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন লেখক সাংবাদিক পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, মিল্ক ভিটার পরিচালক নাজিম উদ্দিন হায়দার, ব্যাংকার মোশারফ খান, আব্বাস উদ্দিন শাকিল, এলাকার পুরস্কৃত সমাজকর্মী শওকত আকবর মেম্বার প্রমুখ।

এতে পটিয়ার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের পুন:সংস্করণ সম্পন্ন হওয়ার বিষয় উপস্থাপিত হলে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ রাজধানী ঢাকায় প্রকাশনা উৎসব অনুষ্ঠানে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *