আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০২ ০০:০৪:৩৩ || আপডেট: ২০১৯-০২-০২ ০০:০৪:৩৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের শাহসূফি সৈয়দ হাফেজ ইয়াকুব আলী শাহ্ মাইজভান্ডারীর ৬৫ তম বার্ষিক ওরশ শরীফ ইয়াকুব ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাজার প্রাঙ্গনে খতমে কোরআন, দোয়া, মোনাজাত, তেলোয়াত, মিলাদ ও ছেমা মাহফিলের আয়োজন করা হয়। গাউছিয়া ইয়াকুবিয়া ফরিদিয়া খেদমত কমিটির ব্যাবস্থাপনায় আয়োজিত মাহফিলে মেহমানে আ’লা ছিলেন শাহজাদা ফরিদ আহমদ আলকাদেরী আল-হাচানী মাইজভান্ডারী (ম.জি.আ.)। উদ্বোধক ছিলেন সমাজ সেবক এম এ রহিম, সম্মানিত অতিথি ছিলেন মীর কাজী আবুল হোসেন রুমী, প্রধান আলোচক ছিলেন মাওলানা এনাম রেজা (হবিগঞ্জ, সিলেট), সম্মানিত আলোচক ছিলেন মু. ইলিয়াছ আনছারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ নেতা বদিউল আলম তুষার, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, জিরি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রবিউল আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাছির মুন্সি, সাধারণ সম্পাদক আশরাফুল আলম শামীম, ইউনিয়ন আ’লীগ নেতা নুরুল আবছার, মোরশেদুল আলম অকবরী, সফিকুল আলম, আলী নেওয়াজ টিটু, তৌহিদুল ইসলাম নয়ন, তৈয়বুল ইসলাম শিবলু, মোবিনুল ইসলাম সুমন, মো. শফি, আবদুল মন্নান, মইনুল ইসলাম কাজল প্রমুখ। পটিয়ায় আজ (শনিবার) আকবর শাহ (রা:)’র বার্ষিক ওরশ শরীফ আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় আজ ২ ফেব্রুয়ারী (শনিবার) হযরত আকবর শাহ (রা:) পবিত্র বার্ষিক ওরশ শরীফ হাইদগাঁওস্থ দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এতে এ উপলক্ষে মাদ্রাসা কমপ্লেক্স ও এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহপিল সহ ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এতে সর্বস্তরের ধর্মপ্রাণদের উপস্থিতি কামনা করেছেন সভাপতি আলহাজ্ব তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম চেয়ারম্যান।