অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০২ ২৩:৫৫:১২ || আপডেট: ২০১৯-০২-০২ ২৩:৫৫:১২
বোয়ালখালী প্রতিনিধিঃ পুলিশ সপ্তাহ’১৯ উপলক্ষে বোয়ালখালী থানার প্রশাসনের অায়োজনে গত ২ ফেব্রুয়ারী ওপেন হাউস ডে’ র সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ মোঃ সাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এসমাবেশে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মোঃ জসিম উদ্দিন খান। সেকেন্ড অফিসার মোঃ তাজ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল ছিদ্দিক, জেলা অা’লীগ নেতা অালহাজ্ব নুরুল অালম প্রমুখ। প্রধান অতিথি জসিম উদ্দিন বলেন-এলাকার অাইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অাহবান জানান।