চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ: ২০১৯-০২-০২ ১২:১৫:২৫ || আপডেট: ২০১৯-০২-০২ ১২:১৫:২৫

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৪বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (১ ফেব্রæয়ারি) রাত ৮টায় উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার হাশ্বা মিয়া হাজী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো মুক্তিযোদ্ধা ফজলুল আলম, নুরুল করিম, নুরনবী ও কবিরাজ। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা ফজলুল আলম বলেন, শুক্রবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের লেলিহান শিখায় একে একে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। চারপাশের এলাকার লোকজন এসে অনেক চেষ্টা করেও কিছু রক্ষা করতে পারেনি। এতে আমার নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। এছাড়া নুরুল করিম, নুরনবী ও কবিরাজের সবকিছু পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা দ্রæত ছুটে গেলেও রাস্তার কারণে ঘটনাস্থলে পৌছাতে পারেনি।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধ বদিউল আলম, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল হুদা ও সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *