চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় তরুণ ঐক্য ফোরামের উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ভাস্কর্য পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রকাশ: ২০১৯-০২-০২ ০২:২৫:৪৭ || আপডেট: ২০১৯-০২-০২ ০২:২৫:৪৭

নীরব জসীম : লোহাগাড়ায় তরুণ ঐক্য ফোরামের উদ্যোগে ১ ফেব্রুয়ারি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন । একুশের চেতনায় আজ আমরা স্বাধীন। একুশের চেতনা বুকে লালন করেই বীর বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিলো। স্বাধীন – সার্বভৌম, শান্তিময় যে দেশে আমরা স্বস্তির নিশ্বাস নিচ্ছি তা একুশেরই দান। ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে এবং স্বাধীনতা সংগ্রামের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে শ্রদ্ধার সাথে স্মরণ করার লক্ষ্যে, একুশের ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই লোহাগাড়ার জনপ্রিয় সামাজিক সংগঠন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম এই আয়োজন করেন বলে জানান ফোরামের নেতৃবৃন্দ।

এসময় পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শামিম হোসাইন, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের উপদেষ্টা ও ব্যাংকার মুজাহিদ হোসাইন সাগর, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের সভাপতি এম এ ছিদ্দিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক ইমরান খান, প্রচার সম্পাদক নাজমুস সাকিব, শিক্ষা সম্পাদক নুরে তজল্লী, চুনতি টিমের আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব মুহিতুল আফনান, নির্বাহী সদস্য তাওহীদুল ইসলাম সগীর, পুটিবিলা টিমের আহবায়ক বোরহান উদ্দিন, সদস্য আব্দুল্লাহ আল সাকিব, মোঃ রিপন, সাকিবুল ইসলাম, রেজাউল করিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *