চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় ভুল চিকিৎসায় ২ মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ

প্রকাশ: ২০১৯-০২-০২ ১৬:৪২:৪৬ || আপডেট: ২০১৯-০২-০২ ১৬:৪৪:৩০

আলাউদ্দিন, বীর কন্ঠ

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ২ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১টায় শিশু জন্নাতুল ফেরদৌস মীম (২ মাস) শিশুর মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা। তবে সংশ্লিষ্ট চিকিৎসক অভিযোগ অস্বীকার করেছেন।

নিহত শিশু জন্নাতুল ফেরদৌস মীম (২ মাস) উপজেলার পদুয়া আলী সিকদার পাড়ার হেলাল উদ্দিনের মেয়ে।

এ ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণে নিহত শিশুর স্বজনরা জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিশুর পিতা হেলাল উদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করছেন তার মেয়ে ভুল চিকিৎসায় মারা গেছে। তিনি  আরো জানান, তার মেয়ে রাতে কান্না করলে আজ সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রকিবুল হাসান শিশুটিকে ভর্তির নির্দেশ দেন। চিকিৎসকের পরামর্শক্রমে শিশুটিকে ভর্তির পর ডাক্তার ইনজেকশন পুশ করার সাথে সাথে শিশু মারা যায়।

এ ব্যাপারে ডাঃ রাকিবুল হাসান জানান, শিশুটিকে যথারীতি চিকিৎসা দিয়েছি কিন্তু রোগীর অবস্থা অবনতি হলে শিশুকে আমরা রেফার  করেছি,  পর্বতী  নেওয়ার পথে  সে মারা যায়। চিকিৎসার ক্ষেত্রে আমার কোনো গাফিলতি ছিল না।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ সাংবাদিকদের জানিয়েছেন, হাসপাতালে কোন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। কর্তব্যরত চিকিৎসক সাধ্যমত চিকিৎসাসেবা দিয়েছেন। তবে ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়নি বলে জানান তিনি।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিশুর স্বজন, পদুয়া ইউপি চেয়ারম্যান, মোঃ জহির উদ্দিন ও হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *