অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০২ ২৩:৫৭:১৫ || আপডেট: ২০১৯-০২-০২ ২৩:৫৭:১৫
বোয়ালখালী প্রতিনিধিঃ পূর্ব গোমদন্ডী এলাকার অাহমদ মিয়ার ছেলে সুলতান আহমদ (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন২ ফেব্রুয়ারি সকাল ৮টায় পটিয়া উপজেলার মনসা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান অাহমদ মোটর সাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। মনসা চৌমুহনী এলাকায় পিকআপ ভ্যানটি উল্টে মোটরসাইকেল আরোহী সুলতানকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সুলতান একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।সে ২ বছর বয়সী এক পুত্র ও ৬ মাস বয়সী এক কণ্যা সন্তানের জনক।