নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৯-০২-০৩ ২১:০০:২৫ || আপডেট: ২০১৯-০২-০৩ ২১:০০:২৫
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটি জেলার কাপ্তাইয়ের রাইখালীর পূর্বকোদালার দূর্গম বড়খোলা পাড়া এলাকায় শনিবার সকালে স্থানীয় ১টি বিদ্যালয়ের ৯ বছর বয়সী ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে তার গ্রহ শিক্ষক অংবাচিং মারমা (৪৫) প্রকাশ বামং। তারপর ১দিন নিহত স্কুল ছাত্রীর লাঁশ বাড়ির সিলিংয়ের উপর লুকিয়ে নিজেকে নির্দোষের চেষ্টা করলেও রবিবার গভির রাতে নিহত স্কুল ছাত্রীর মরদেহ কাপড়ের বস্তায় ভরে পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে দেওয়ার চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাতেনাতে অাটক করে চন্দ্রঘোনা থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশ্রাফ উদ্দিন বলেন, নিহত স্কুল ছাত্রীকে অতিরিক্ত পড়ানোর বাহানা দিয়ে অাটক করে তাকে অনৈতিক কাজ করতে গেলে সে চিৎকার শুরু করলে তার গলায় শুতলি ও কাপড়ের হাত বেগের রশি দ্বারা গলায় প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রাইখালীর বড়খোলা পাড়ার উসাখৈ মারমার ছেলেঅংবাচিং মারমা (৪৫) প্রকাশ বামং। পরে তার লাঁশ বস্তা ভরে তার ঘরের সিলিংয়ের উপর লুকিয়ে রাখে সে। রবিবার মধ্যরাতে লাঁশকে গভীর জঙ্গলে ফেলে দেওয়ার চেষ্টাকালে থানার এস.অাই ইস্রাফিলের নেতৃত্বে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে অাটক করা হয়। রবিবার বিকেলে নিহত ছাত্রীর বাবা সাথুই অং মারমা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) এর ২০১ ধারায় মামলা দায়ের করেন। লাঁশ ময়নাতদন্তের জন্য দুপুর দেড়টায় রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এই ব্যাপারে নিহত ছাত্রীরা বাবা সাথুই অং মারমা এই প্রতিনিধিকে বলেন, সরকারে কাছে অামি অামার মেয়ের হত্যাকারীর মৃত্যুদন্ড দাবি করছি। এই ঘটনার কঠিন শাস্তি যেন সরকার বাহাদুর করেন তা অনুরোধ করছি।