চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়ির‘পাগলা হাতির তান্ডবে অতিষ্ঠ দৌছড়িবাসী

প্রকাশ: ২০১৯-০২-০৩ ০০:১২:৩৮ || আপডেট: ২০১৯-০২-০৩ ০০:১২:৩৮

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়িঃ একটি পাগলা হাতির তান্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দৌছড়ি ইউনিয়নের বসবাসকারী মানুষজনের জীবন। স্থানীয় সূত্র জানায়, হাতিটি প্রতিরাতেই তান্ডব চালিয়ে যাচ্ছে। খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিয়ে নষ্ট করছে ফসলি জমি। গুঁড়িয়ে দিচ্ছে বসতঘর ও গাছপালা। হাতিটি গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে তান্ডব চালিয়ে দৌছড়ি ইউনিয়নের বাহিরমাঠ গ্রামের মৃত জকরিয়ার ছেলে আবদুল গফুর ও শফিউল আলমের স্ত্রী কুলসুমা খাতুনের বসতঘর গুড়িয়ে দিয়েছে।

এসময় ঘরের আসবাবপত্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদেরকে বিজিবির স্থানীয় লেবুছড়ি সীমান্ত ফাঁড়ির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। দৌছড়ি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদু নবী বলেন, ‘প্রতি রাতেই হাতিটি হানা দেয়। হাতি তাড়াতে আমি নিজেও গিয়েছি। তবে সরকারিভাবে মশাল জ্বালাতে তেলের ব্যবস্থা হলে এলাকাবাসীর হাতি তাড়াতে সুবিধা হতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *