চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার দক্ষিণ ভূর্ষিতে অগ্নিকান্ডে ক্ষতি ১০ লাখ টাকা

প্রকাশ: ২০১৯-০২-০৩ ০০:৩১:৩১ || আপডেট: ২০১৯-০২-০৩ ০০:৩১:৩১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার দক্ষিণ ভূর্ষিতে ভয়াবহ এক অগ্নিকান্ডে জহির আহমদের বসতঘর সহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে এতে পটিয়া দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনলেও প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে বলে সূত্রে প্রকাশ।

জানা যায়, গতকাল বিকেল ৩ টা নাগাদ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে জহির আহমদ এর বসতরঘরের সকল অবকাঠামো আসবাবপত্র, টিভি, ফ্রিজ সহ আশ পাশের অসংখ্য গাছ পালা পুড়ে ভষ্মিভুত হয়। পরে খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জহির আহমদ বলেন, তার বসতঘর সহ সব মালামাল ও মূল্যবান কাগজপত্র এবং গাছপালা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বর্তমানে তার পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। স্থানীয় আ’লীগ সভাপতি মিহির চক্রবর্ত্তী বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সব পুড়ে গেছে। চেয়ারম্যান মুহাম্মদ সেলিম বলেন, এত বেশী পুড়ে গেছে যে, পরিবার গুলো এখন খোলা আকাশের নিচে। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন বড়ুয়া বলেন, আমরা খবর পেয়েই দ্রুত অগ্নিকান্ডস্থলে ছুটে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষয়-ক্ষতির আশংকা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *