আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৩ ০০:২৮:২৮ || আপডেট: ২০১৯-০২-০৩ ০০:২৮:২৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : দক্ষিণ চট্টগ্রামের বিউবো’র বিতরণ বিভাগ পটিয়ার গ্রাহক সেবা সপ্তাহ ২০১৯ গতকাল শনিবার শুভ উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বোধক ছিলেন নির্বাহী প্রকৌশলী মো: মোরশেদ উদ্দিন, বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী সরওয়ার খান, হিসাব রক্ষক আবছার উদ্দিন, সিবিএ সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু, সিন্টু কুমার চৌধুরী, আবদুল মান্নান, কাজল চক্রবর্ত্তী, ঠিকাদার কামাল উদ্দিন, গ্রাহক তোফাজ্জল হোসেন, ফেরদৌস বেগম ও সুপ্রিয়া বড়ুয়া প্রমুখ। এ সময় গ্রাহকদের তাৎক্ষণিক সংযোগ এবং মিটার প্রদান ও অভিযোগ নিস্পত্তি করা হয়।