আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৩ ১৩:০৫:০৪ || আপডেট: ২০১৯-০২-০৩ ১৩:০৭:৩৬
আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি :
কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ের দিঘী এলাকায় সৌদিয়া চেয়ারকোচ ও একটি হাইচ মুখোমুখি হলে ঘটনা স্হলেই তিনজন ও চমেকে ১ যাত্রী নিহত হয়েছে। এতে প্রায় ১০ জনের মত যাত্রী গুরুতর আহত হয় বলে পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ।
নিহতরা হচ্ছেন আনোয়ার হোসেন (৫০) ও মো: শাহজাহান (৫২) ,মো: সাকিব( ২৫) হেলফার নাজিম উদ্দিন( ২০)। নিহত আনোয়ার সাতকানিয়া উপজেলার পূরানগড় গ্রামের আহমদ হোসেন প্রকাশ মুন্সি মিয়ার পুত্র। তিনি আইএফআইসি ব্যাংকে কর্মরত। আর অপর নিহত ব্যাক্তি হচ্ছেন মো: শাজাহান। তিনি ও পুরান গড়ের বাসিন্দা। তিনি চট্রগ্রাম আগ্রাবাদ পোষ্ট অফেসে চাকুরী স্হলে যাওয়ার সময় এ দূর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারান আর অপর দুইজনের মধধ্যে হাইচের চালক মো: সাকিব সাতকানিয়া এবং হেলফার নাজিম উদ্দিনের বাড়ী বান্দরবান বলে হাইওয়ে পুলিশ নিশ্চিত্ব করেছে।
জানা যায় আজ রবিবার সকাল পৌনে ৮ টায় চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কের ভাইয়ার দিঘী পাড় এলাকায় কক্সবাজার অভিমুখী সৌদিয়া চেয়ার কোচ নং চট্রমেট্রো ব -১১ – ০২৩৫ এর সাথে চট্রগ্রামগামী হাইচ নং চট্রমেট্রো ১১ ৪৯৫২ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনার সূত্রপাত হয়।
এতে আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেলেও ৬ জনের পরিচয় পাওয়া যায়নি এখনো। পরিচয় সনাক্ত হওয়া আহতরা হচ্ছেন , রাশেদ উদ্দিন(৫০) পীং বদি উদ্দিন সাং এলাহাবাদ উপজেলা চন্দনাইশ,মো: ফরহাদ( ২৬) পীং আনোয়ার হোসেন সাং সাতকানিয়া আলী আহমদ (৩৮) পীং রহমত আলী সাং কাঞ্চন নগর উপজেলা চন্দনাইশ
হাসান (২০) পীং আবদুর রহমান সাং রশিদাবাদ উপজেলা পটিয়া। এছাড়া ও এতে অঙ্ঘাত নামা আরো ৬ জনকে গুরুতর আহত অবস্হায় পটিয়া স্বাস্হ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সবাইকে চমেক হাসপাতালে রেফার্ড করেন বলে উপজেলা স্বাস্হ্য ও প: পঃ কর্মকর্ম আবু ইউসুপ মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ জানান। সর্বশেষ ১১ টা নাগাদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় চালক মো: সাকিব মারা যান। পটিয়া ক্রশিং হাইওয়ে পুলিশের পরিদশর্ক মিজানুর রহমান জানান সৌদিয়া চেয়ারকোচের সাথে মুখোমখি সংঘর্ষয়ে মিনি হাইচটি ধুমড়ে মুছড়ে যায়। এতে স্পটেই তিন জন ও চমেকে এক একজন নিহত হয়। গুরুতর আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত লাশ, ঘাতক বাস ও হাইচ কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।