চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

প্রকাশ: ২০১৯-০২-০৩ ০০:২৯:৫৮ || আপডেট: ২০১৯-০২-০৩ ০০:২৯:৫৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় সড়ক দূর্ঘটনায় গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় মনসা চৌমুহনী এলাকায় পিকআপ ভ্যান চাপায় সুলতান আহমদ (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সুলতান আহমদ বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকার আহমদ মিয়ার পুত্র। তিনি নগরের একটি গার্মেন্টে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

সুলতান আহমদ মোটর সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এবিএম মিজানুর রহমান জানান। তিনি আরো বলেন, কক্সবাজারগামী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (চট্টমেট্টো-অ-১১-০৫৭৭) উল্টে মোটরসাইকেল আরোহী সুলতানকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *