চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া আল-আমিন ছাত্র সংঘের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশ: ২০১৯-০২-০৩ ০০:৩৩:৩০ || আপডেট: ২০১৯-০২-০৩ ০০:৩৩:৩০

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে আল-আমিন ছাত্র সংঘের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ৩১ জানুয়ারী বৃহস্পতিবার রাতে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ রেফ্যাল ড্র ও বনভোজন’১৯ সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও আলভীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি মোহাম্মদ সোলাইমান, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, আলহাজ্ব নাজিম উদ্দিন, সরওয়ার হায়দার, মজিবুল হক চৌধুরী নবাব, সমাজ সেবক সংগঠনের সাবেক সভাপতি মোরশেদ হোসেন নিজামী, সিনিয়র সহ-সভাপতি আবু ফারুক, সাংগঠনিক সম্পাদক আলমগীর বাবু, পটিয়া পৌর যুবলীগ সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, ছাইদুল হক মিন্টু, লিটন, আনিস, জিল্লু , রিজবী, মহিউদ্দিন বরাত, উৎসব, তারেক, আজিজ, শাকিল, ইউনুছ, আলভী, হাসান, আকিক, রাসেল প্রমুখ। বনভোজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালী গান সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *