রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৩ ১৯:৫৯:১১ || আপডেট: ২০১৯-০২-০৩ ১৯:৫৯:১১
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়িতে ছিনতাইকারীরা মুনসুর আলী প্রকাশ দুলাল নামের (৪৫) ডেকোরেশন মালিককে নির্মম ভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২ ফেব্রুয়ারী) রাতে ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের সীমানার উত্তরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিন কাঞ্চননগরে চেঙ্গার পুল নামক স্থানে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের জনৈক মৃত গুরা মিয়ার ছেলে ২ সন্তানের জনক মুনসুর আলী প্রকাশ দুলাল ঘটনার রাতে উপজেলার কাঞ্চননগর তেলি পাড়ার জনৈক মুন্সীর মায়ের জেয়াফত অনুষ্টানে ডেকোরেশনের কাজ সেরে তার মোটরসাইকেল নিয়ে ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা দুলালের হাত,মূখ ও পা বেঁেধ সড়কের পূর্ব পাশে জমিতে নিয়ে যায়। সেখানে তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে,তার মোটরসাইকেল,মোবাইল ও টাকা নিয়ে যায়। সেখানে রবিবার(৩ ফেব্রুয়ারী) স্থানীয়রা লাশ দেখে থানা পুলিশকে জানালে থানার ওসি মোঃ বাবুল আকতার ও এস আই রিদুয়ানুল হক সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনা স্থলে গেলে দুলালের স্ত্রী ও ২ সন্তানের আহাজারীতে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়। এলাকার হাজারো মানুষ ঘটনা স্থলে ছুটে আসে। অত্যন্ত বিনয়ি ও ভদ্র স্বভাবের দুলাল ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া বাংলা বাজারের দীর্ঘ দিন ধরে ডেকোরেশনের দোকান দিয়ে ব্যবসা করে আসছিল।
জানতে চাইলে থানার ওসি মো: বাবুল আকতার বলেন, সড়ক হতে প্রায় ২০ গজ দূরে টিলার নিচে জমিতে মূখ ,পা ও পেছনে দু’হাত বাঁধা অবস্থায় দুলালের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ও মাথা থেকে রক্ত পরতে ছিল। এসংক্রান্তে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য দুলালের পূর্বে বাসস্থান ছিল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দক্ষিন সুন্দরপুর গ্রামে।