চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

বাংলাদেশে ভূমিহীন কোন মানুষ থাকবে না : আনোয়ারায় ভূমিমন্ত্রী

প্রকাশ: ২০১৯-০২-০৩ ০০:৫০:০৮ || আপডেট: ২০১৯-০২-০৩ ০০:৫০:০৮

আনোয়ারা প্রতিনিধি : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন,বাংলাদেশে ভূমিহীন কোন মানুষ থাকবে না। পর্যায়ক্রমে সকল ভূমিহীন মানুষকে ভূমির আওতায় আনা হবে। ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য বিশে^ রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছেন। আওয়ামী লীগের শাসন মানেই বাংলাদেশের উন্নয়ন।

গতকাল শনিবার বিকেল ৫টায় আনোয়ারা উপজেলার পাঁচটি উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি সেজন্য দোয়া করবেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৯০ দিনের পরিকল্পনা হাতে নিয়েছি। এ সময়ের মধ্যে ভূমি সপ্তাহ,কর মেলাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন,হাজীগাঁও-২ গুচ্ছগ্রাম, উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন,হলরুম নির্মাণ প্রকল্পের উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী মুক্ত মঞ্চ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

এছাড়া কর্ণফুলী টানেলের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো.মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো.মমিনুর রশিদ,আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ,আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেরকমান্ডার ফজল আহমদ। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমসহ উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *