চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

মিতুকে রিমান্ডে চায় পুলিশ

প্রকাশ: ২০১৯-০২-০৩ ০০:৩১:৪৮ || আপডেট: ২০১৯-০২-০৩ ০০:৩১:৪৮

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ। শনিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের প্রসিকিউশন শাখায় রিমান্ডের আবেদনটি জমা দেওয়া হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ‘কারাগারে থাকা তানজিলা হক চৌধুরী মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ শুনানির সময় নির্ধারণ হয়নি। আগামীকাল (রোববার) প্রটেকশন ওয়ারেন্ট জারি এবং রিমান্ড শুনানির সময় নির্ধারণ করা হতে পারে।’

গতকাল (শুক্রবার) বিকেলে চান্দগাঁও থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা দায়ের করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশের মা জোবেদা খানম। মামলায় আসামিরা হলেন- তানজিলা হক চৌধুরী মিতু (২৯), তার মা শামীম শেলী (৪৯), বাবা আনিসুল হক চৌধুরী (৫৫), বোন সানজিলা হক চৌধুরী আলিশা (২১), তানজিলা হক চৌধুরী মিতুর দুই ছেলে বন্ধু উত্তম প্যাটেল ও ডা. মাহবুবুল আলম (২৮)। এছাড়া ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় তানজিলা হক চৌধুরী মিতুকে তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই দিন ভোরে নগরীর চান্দগাঁও থানা এলাকায় নিজ বাসায় শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন চিকিৎসক আকাশ। এর আগে ফেসবুকে দুটি স্ট্যাটাসে তিনি তার মৃত্যুর জন্য স্ত্রী মিতুকে দায়ী করেন এবং বিস্তারিত ঘটনার আবেকঘন বর্ণনা দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *