চট্টগ্রাম, , বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

রামুর গর্জনিয়ায় ফের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ

প্রকাশ: ২০১৯-০২-০৩ ২১:০৫:১৫ || আপডেট: ২০১৯-০২-০৩ ২১:০৫:১৫

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ

৩ ফেব্রুআরি ২০১৯ ইং নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ফের ১০ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। সে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের মৃত নুরুল হকের ছেলে ফরিদুল আলম (৪০) বলে জানা গেছে।

পুলিশ জানান শনিবার (২ ফেব্রুআরি ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ আলমগীর এর নির্দেশ এ এস আই মনজুর এলাহীর নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে তার নিজ গ্রাম থেকে এ তাকে আটক করতে সক্ষম হন।

গর্জনিয়া-কচ্ছপিয়া জনপদের অপরাধীদের আতংক এ এস আই মনজুর এলাহী
সাংবাদিকদের জানান,তিনি যোগদানের পর হইতে গর্জনিয়া-কচ্ছপিয়ার সন্ত্রাসী, ডাকাত মানব প্রচারকারী,সাজাপ্রাপ্ত আসামী ও আলোচিত শহিন বাহিনীর সদস্যসহ অসংখ্য অপরাধীকে আটক করেছেন।

এর ধারাবাহিকতায় তিনি শনিবার গভীর রাতে ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামী ফরিদুল আলমকে আটক করেন। আটক ফরিদ আদালতের একটি সি আর মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত হইয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে শনিবার পুলিশেরর জালে আটকা পড়ে।
রবিবার (৩ ফেব্রুআরি) সকালে আটক ফরিদকে আদালতে প্রেরণ করেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *