অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৩ ২০:১০:৪৬ || আপডেট: ২০১৯-০২-০৩ ২০:১০:৪৬
বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামবাসীর অায়োজনে গত ২ ও ৩ ফেব্রুয়ারী ধর্ম্মানন্দ বিহার প্রাঙ্গনে পৃথক পৃথক ধর্মসভা ও শীলাদি প্রদান অনুষ্ঠানে একক ধর্মদেশনা প্রদান করেন- বাঙ্গালী বৌদ্ধদের নবজাগরণের অগ্রদূত, ধূতাঙ্গসাধক শ্রীমৎ শরণংকর স্থবির।
সমাজকর্মী দোলন বড়ুয়ার উপস্থাপনায় এতে স্বাগত ভাষণ প্রদান করেন- ব্যাংকার সুনীল কান্তি বড়ুয়া। উপাসক রাজবিহারী বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনায় এতে প্রধান অতিথি ছিলেন- থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষু অার ডেইজ্বি।
এ ধর্মানুষ্ঠানে বোয়ালখালী -পটিয়া উপজেলা ও পৌরসভার শত শত বৌদ্ধ নরনারী উপস্থিত ছিলেন।