মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৩ ০০:০৯:৩৭ || আপডেট: ২০১৯-০২-০৩ ০০:০৯:৩৭
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : গণমাধ্যম আজ তাঁকে এতোটুকু নিয়ে এসেছে। এ কারণেই গণমাধ্যমকর্মীদের সিঁড়ি বেয়েই তিনি নির্বাচনী প্রচারনা শুরু করলেন। তাঁর সপ্ন- বান্দরবানের নাইক্ষ্যংছড়িকে পযর্টন শিল্পের সমৃদ্ধি ও রাবার শিল্প উৎপাদনে সারা দেশে সুনাম ছড়িয়ে দেয়া। আর পানীয় জলের সুব্যবস্থা, রাস্তা-ঘাটের আরো উন্নয়ন এবং শিক্ষিত বা অন্যান্য যুবক-যুবতি সহ সকল পর্যায়ের লোকজনের কর্মসংস্থানকল্পে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সেবা দেয়া। এভাবে আরো কতো সপ্নের কথা তিনি অনবরত বলে গেলেন সাংবাদিকদের।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা ও উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে ইচ্ছুক ওজিফা খাতুন রুবি তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি আরো বলেন, তাঁর নেত্রী শেখ হাসিনা আর বান্দরবানে তার অভিভাবক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি তাঁদের জন্যে কাজ করছেন এ পাহাড়ি জনপদে। তার বাড়ি রংপুর হলেও তিনি নাইক্ষ্যংছড়িকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছেন। এখানে আমার কেউ নেই আপনারা আমার বাবা,মা, ভাই, বোন ও আত্নার আত্নীয়। এখানকার মানুষের জন্যে রাত দিন কাজ করছেন শ্রম অর্থ সব কিছু দিয়ে। এ জন্যে নাইক্ষ্যংছড়ির শ্রমজীবি মানুষ তাকে ভালোবাসে। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, তিনি দলীয় মনোনয়ন না পেলেও বিপুল ভোটে জয়ী হবেন। কিন্তু তিনি দলের নির্দেশ ছাড়া নির্বাচনে অংশ নেবেন না।
সংবাদ ব্রিফিং এ অংশ নেয়া উপজেলা আওয়ামী লীগ নেত্রী খালেদা বেগম জানান, তাঁর নেত্রী ওজিফা খাতুন রুবি একজন প্রকৃত মানব সেবিকা। তিনি মাদার তেরেসার উত্তরসূরী। তাকে দল সিলেক্ট করলে দল আরো চাঙ্গা হবে। আর নেতা-নেত্রীরা পাবে সেবা।