চট্টগ্রাম, , বুধবার, ৪ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় মৎস্য অভিযানে হামলার ঘটনায় মামলা

প্রকাশ: ২০১৯-০২-০৪ ২৩:৫৬:০০ || আপডেট: ২০১৯-০২-০৪ ২৩:৫৬:০০

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপকূলীয় এলাকায় মৎস্য অভিযান চলাকালে দুর্বৃত্তদের হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত রবিবার রাতে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা বাদি হয়ে ৮জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।
জানা যায়,গত ২১ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মৎস্য বিভাগের সম্মিলিত বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। তারই অংশ হিসেবে গত ১ ফেব্রুয়ারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আশরাফুল আলমের নেতৃত্বে উপজেলার রায়পুরের উঠান মাঝির ঘাটে বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে অভিযানে হামলা চালিয়ে জব্দকৃত মালামাল নিয়ে যায়।

এতে মৎস্য বিভাগের অভিযান কাজে নিয়োজিত ৫ শ্রমিক আহত হন। এ ব্যাপারে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ জানান,অভিযানে দুর্বৃত্তদের হামলার ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে থানায় মামলা করা হয়েছে। বিষয়টি স্বীকার করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,হামলাকারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *