এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৪ ০০:৪০:৫০ || আপডেট: ২০১৯-০২-০৪ ০০:৪০:৫০
চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে গত ২ ও ৩ ফেব্রæয়ারী ৮’শ ৪২পিছ ইয়াবা উদ্ধারসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তীর নেতৃত্বে¡ গত ২দিনে চন্দনাইশ থানার অফিসার ও ফোর্সের সহায়তায় চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৪২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনোয়ার হোসেন(৪৮), পিতা-মৃত রুহুল আমিন, সাং-পশ্চিম আমিরাবাদ, ০৭নং ওয়ার্ড, সীতাকুন্ড পৌরসভা, থানা-সীতাকুন্ড, ১টি সিআর পরোয়ানা ভূক্ত আসামী মোঃ নাছির(৫০), পিতা-জাহাঙ্গীর আলম প্রঃ ভেট্টা, সাং-পশ্চিম ধোপাছড়ি, ক্যাম্প পাড়া, ০৬নং ওয়ার্ড, এবং নিয়মিত মামলার আসামী মোঃ রবিউল হাসান রুবেল(২৬), পিতা-নাছির আহাম্মদ, সাং-জাফরাবাদ ০৮নং ওয়ার্ড, বৈলতলী ইউপি, উভয় থানা-চন্দনাইশকে গ্রেফতার করেছে।
মাদক সংক্রান্ত চন্দনাইশ থানায় ১টি মাদক মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃতদের ৩ ফেব্রæয়ারী আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।