আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৪ ২৩:৪২:৫৮ || আপডেট: ২০১৯-০২-০৪ ২৩:৪২:৫৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার আরফা করিম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মহান জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপ পটিয়া থেকে তিন তিন বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফেডারেল ইন্সুরেন্স লি: এর সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. শফি।
এসময় পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর খালেদ সহ বিভিন্ন স্তরের পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় হুইপ সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের শিক্ষাঙ্গনের উন্নয়নে ব্যাপক উন্নয়ন ও মান সম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছেন। মাঠ পর্যায়ে এ শিক্ষা কার্যক্রমের সুফল পৌঁছে দিতে হলে পরিচালনা পর্ষদ, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
তিনি পটিয়ায় বিগত ১০ বছরে সব শিক্ষা প্রতিষ্ঠানে ভবন সহ নানা ক্ষেত্রে সরকারের প্রদত্ত অনুদান ও অবকাঠামোগত উন্নয়নের নানা চিত্র তুলে ধরে বলেন, শুধু ভবনের আধুনিকায়ন হলে হবে না মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তিনি এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন।