চট্টগ্রাম, , বুধবার, ৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার ছনহরা ষোড়শী বালা স্কুলের সভাপতি নুরুল হক তালুকদারের শোক সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০২-০৪ ২৩:৪১:০৫ || আপডেট: ২০১৯-০২-০৪ ২৩:৪১:০৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক তালুকদারের ইন্তেকালে এক শোক সভা রবিবার স্কুল মিলনায়তনে স্কুলের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম আবদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোক সভায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এতে তার কর্মময় জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তারা বলেন, আলোকিত সমাজ গড়তে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

এতে বক্তব্য রাখবেন শিক্ষার্থী যথাক্রমে মুহাম্মদ আজিজুল হক, নিজামুল হক, নাসমিন সুলতানা, শিক্ষকবৃন্দ যথাক্রমে মুহাম্মদ সাজেদুল ইসলাম, নিবেদন বিশ্বাস, কাঞ্চন ভট্টাচার্য্য, অলকেশ কুমার দাশ, মাওলানা মোহাম্মদ বাহাদুর, সুকৃতি রাণী দে, অতিথিবৃন্দ যথাক্রমে আবু তাহের, সনজীব চক্রবর্ত্তী, বদিউল আলম, ইয়াকুব আলী, মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার, উত্তম বৈদ্য, শাহিন আকতার, আবু তাহের (মনছুর), মিন্নাত আলী, সুধীর চন্দ্র দাশ, ওসমান আলমদার, প্রফুল্ল রঞ্জন মিত্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *