চট্টগ্রাম, , বুধবার, ৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় সংসদের নবনিযুক্ত হুইপ সামশুল হক চৌধুরী সংবর্ধিত

প্রকাশ: ২০১৯-০২-০৪ ০০:৩০:৫৭ || আপডেট: ২০১৯-০২-০৪ ০০:৩০:৫৭

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ পটিয়া আসনে তিন তিন বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী একাদশ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হয়ে পটিয়ায় আসলে শনিবার বিকালে পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে তাকে সংবর্ধিত করা হয়। পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও আশিয়া ইউপি চেয়ারম্যান এম এ হাসেম এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেলসহ একদল নেতাকর্মী হুইপ সামশুল হক চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধিত করেন। এসময় সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, আমার অন্তর জুড়ে পটিয়া।

এ পটিয়ার মানুষ আমাকে ভোট দিয়ে তিন তিন বার এমপি নির্বাচিত করেছেন। আমি যত বড় পদই হোল্ড করিনা কেন, পটিয়াবাসীর জন্য আমার কাছে কোন প্রটোকল থাকবে না। আমার দ্বার সব সময় প্রাণের প্রিয় পটিয়াবাসীর জন্য উন্মুক্ত থাকবে। তিনি রাষ্ট্রীয় কাজের পাশাপাশি পটিয়ার উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করে এগিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *