চট্টগ্রাম, , বুধবার, ৪ নভেম্বর ২০২৬

বান্দরবান সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নিয়েছে শতাধিক রোহিঙ্গা

প্রকাশ: ২০১৯-০২-০৪ ১৯:৪৩:২৫ || আপডেট: ২০১৯-০২-০৪ ১৯:৪৩:২৫

বান্দরবান :

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে নতুন করে পালিয়ে আসা ৩৬টি পরিবারের শতাধিক রোহিঙ্গা বান্দরবানের রুমা সীমান্তে জিরো পয়েন্ট এলাকায় আশ্রয় নিয়েছে। গত কয়েকদিন ধরে তারা সেখানে জমায়েত হতে থাকে।

বিজিবির বান্দরবান সেক্টর অধিনায়ক কর্নেল জহিরুল ইসলাম জানান, গত ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন ও চীন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি দেশটির বিজেপি ও সেনাবাহিনীর বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এর জেরে রাখাইন ও খুমীদের বাড়িতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে সেদেশের সেনাবাহিনী। এরপর থেকেই বান্দরবানের রুমা সীমান্তের চৈক্ষ্যং এলাকায় তারা জড়ো হতে থাকে। তবে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বলেন, ‘জিরো পয়েন্টের ওপারে মিয়ানমারের সীমান্তে অবস্থান করছে রোহিঙ্গা পরিবারগুলো। তাদের বাংলাদেশের ভেতর প্রবেশ করতে দিবে না। আমাদের বক্তব্য যে কোনো ভাবেই তাদের বাংলাদেশের ভেতর প্রবেশ করতে দেয়া হবে না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *