চট্টগ্রাম, , বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

শাসক নয়, সেবক হতে চাই : গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০২-০৪ ০০:৪২:৫৭ || আপডেট: ২০১৯-০২-০৪ ০০:৪২:৫৭

চকরিয়া অফিস : নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। তবে প্রথম ধাপের ঘোষণায় চকরিয়া উপজেলা পরিষদ নেই। তবুও ঘোষণার সাথে সাথে নিজ নিজ এলাকার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার প্রচারণা নিয়ে। নির্বাচনকে ঘিরে উৎসব মুখর উপজেলার জনপদ। উপজেলা চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপজেলা জুড়ে সর্বত্র চলছে আলোচনা। এই উপজেলায় প্রচার প্রচারণায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি শুক্রবার বিকালে উপজেলার বরইতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার এই অগ্রিম শুভেচ্ছা বিনিময়ের কারণে তিনি এগিয়ে রয়েছেন ভোটের মাঠে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী যে উন্নয়ন কর্মকান্ড সারাদেশ ব্যাপী শুরু করেছেন তা বিশ্বে এখন মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে । সেই অগ্রযাত্রায় আমিও অংশীদার হতে চাই। আমি বিগত দিনে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি। এখন দলের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কিছু একটা করতে চাই। আর সে কারণেই প্রার্থী হয়েছি। তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি। সবদিক বিবেচনায় আমি উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মাষ্টার সাহাবউদ্দিন, হারবাং ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম মিরান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজ, বরইতলী ইউনিয়নের সভাপতি মাষ্টার বেলাল উদ্দিন ও ইউপি সদস্য ইলিয়াছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *