আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০২-০৪ ২১:৫৭:৪২ || আপডেট: ২০১৯-০২-০৪ ২১:৫৭:৪২
আলাউদ্দিন, বীর কন্ঠ :
পুলিশ বাহিনীতে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো: শাহজাহান পিপিএম (বার)
পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে আজ (৪ ফেব্রুয়ারি ২০১৯) রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের বার্ষিক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে বাংলাদেশ পুলিশের ৩৪৯ জন সদস্যকে ৪ ক্যাটাগরিতে বিপিএম ও পিপিএম পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো: শাহজাহান পিপিএম (বার)কে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক পড়িয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।