জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৫ ২৩:৫১:৫৭ || আপডেট: ২০১৯-০২-০৫ ২৩:৫১:৫৭
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি জাল মজুদ রাখার ঘর পুড়ে গেছে। গত সোমবার রাত ১১টায় উপজেলার গহিরা উঠান মাঝির ঘাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনেমোস্তাক আহমদ,এয়ার মোহাম্মদ, মোক্তার আহমদ,ছালেহ আহমদ, মোহাম্মদ ওসমান,আবদুল মন্নান,মোহাম্মদ সেলিম ও দিল মোহাম্মদের অন্তত ২০০টি টং জাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মোস্তাক আহমদ জানান,অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।