জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৫ ০০:০৩:২০ || আপডেট: ২০১৯-০২-০৫ ০০:০৩:২০
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল জর্দ্দা জব্দ করে। পরে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানাসহ জব্দকৃত জর্দা পুড়িয়ে দেন।
থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে থানা গেইটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা সিহাব কেমিক্যাল ওয়ার্কস প্রস্তুতকারকের আকিজ জর্দা ব্রান্ডের নকল জর্দাভর্তি মিনি ট্রাক জব্দ করে আনোয়ারা থানা পুলিশ। পরে আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠেউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গৌতম বাড়ৈর ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত মালামাল পুড়িয়ে দেয়া হয়।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম বলেন, আমরা ভেজাল জর্দা নিয়ে যাওয়ার খবর পেয়ে থানা এলাকায় একটি গাড়ি আটক করি। গাড়িটিকে তল্লাশী করে ভেজাল জর্দা উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ বলেন, থানায় আটককৃত জর্দা পুড়িয়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতে তাদের ২০ হাজার টাকা জরিমান করা হয়।