আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৫ ২৩:৩৩:৫১ || আপডেট: ২০১৯-০২-০৫ ২৩:৩৩:৫১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : কর্ণফুলীতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে গতকাল মঙ্গলবার উপজেলার মধ্য শিকলবাহা গ্রামে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা-ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাসমত আলী, উপজেলা আওয়ামীলীগ সদস্যদের মধ্যে মোহাম্মদ সোলায়মান, মো. ফোরকান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, জিয়াউদ্দিন রিপন ও ছাত্রলীগ নেতা মো. সাইফুদ্দিন প্রমুখ। এতে ৮০০ জন অসহায়, দু:স্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।