চট্টগ্রাম, , বুধবার, ৪ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ের রাইখালীতে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

প্রকাশ: ২০১৯-০২-০৫ ০০:০৬:২৭ || আপডেট: ২০১৯-০২-০৫ ০০:০৬:২৭

 কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : কাপ্তাইয়ের রাইখালীর কারিগরপাড়া এলাকার ফরেষ্ট অফিসের সামনে স্থানীয় একটি চায়ের দোকানে দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে সোমবার বিকাল সাড়ে ৪টায় দিকে ইউনিয়ন ইউ.পি.ডি.এফ গনতান্ত্রিক গ্রæপের সদস্য মংসাইনু মারমা (৪০) ও মো. জাহিদ (৩২) নামক দুই জন গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ, বিজিব ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মংসাইনু মারমা চন্দ্রঘোনা থানাধীন রাইখালীর বটতলীর থৈলাসিন মারমার ছেলে এবং রাইখালীর নাড়াইছড়ি মুখ এলাকার ভ্যান চালক মো. আরব আলীর পুত্র মো. জাহিদ বলে জানা গেছে। চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ব্রাশ ফায়ারের খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এসময় দুইজনকে গুলিবৃদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে।

তাছাড়া এসময় ১৭ রাউন্ড ব্যবহƒত গুলির খোসা ও ১টি অব্যবহƒত গুলির খোসা পাওয়া যায়। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা দোষীকে আইনের আওতায় আনার সর্বচ্চ চেষ্টা করছি। এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয়ের মরদেহ চন্দ্রঘোনা থানায় পুলিশ হেফাজতে রয়েছে। তাদের ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি মর্গে প্রেরণ করা হবে বলে জানান। এইদিকে ঘটনাস্থলে নিহত জাহিদের বড় ভাই প্রাথমিক শিক্ষক মো. সোহেল এই নৃশংস হত্যার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার পূর্বক ফাঁসীর দাবী জানায়। জানা যায়, মংসাইনু মারমা আগে জনসংহতি সমিতির (জে.এস.এস) এর সদস্য ছিলেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এর আগে ইউ.পি.ডি.এফ গনতান্ত্রিক গ্রæপে যোগ দেন। কিন্তু মংসাইনু মারমাকে স্থানীয় আওয়ামীলীগ নেতারা তাদের কর্মী এবং নিহত জাহিদকে তাদের সমর্থক দাবী করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *