চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া বনরেঞ্জ এর ঝটিকা অভিযান : ৫ দিনে ট্রাক, ট্রলি সহ ৪ লাখ টাকার কাঠ আটক

প্রকাশ: ২০১৯-০২-০৫ ২৩:৩৭:৪২ || আপডেট: ২০১৯-০২-০৫ ২৩:৩৭:৪২

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া বনরেঞ্জ গত ৫ দিনে ঝটিকা অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক ও ৪টি ট্রলিতে করে অবৈধ কাঠ পাচারের সময় পটিয়া, আনোয়ারা এবং চন্দনাইশ থেকে ফানির্সার ও জ্বালানী কাঠ সহ প্রায় ৪ লক্ষ টাকার কাঠ আটক করেছে। এসময় চালকসহ পাচারকারীরা পালিয়ে যায়।

এ নিয়ে কাঠ পাচার আইনে মামলা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিন ধরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে পটিয়া রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম সহকারী মীর কাশেম, আমির খসরু, শাহজাহান, নুরুল আলম, হেডম্যান মহিউদ্দিন, মাহাবুব সহ বন বিভাগের দায়িত্বরতরা চন্দনাইশ, আনোয়ারা ও পটিয়ার বিভিন্ন এলাকা দিয়ে পাচারের সময় ফার্নিসার ও ইট ভাটার জালানী কাঠভর্তি একটি মিনি ট্রাক ও ৪ টি ট্রলি সমেত ৪ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির অবৈধ বনজ কাঠ জব্দ করতে সক্ষম হয়।

রেঞ্জ অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অবৈধ কাঠ পাচারের দায়ে ৪টি মামলা হয়েছে। বন রক্ষায় আমাদের বন বিভাগের দায়িত্বরতরা জিরো টলারেন্সে রয়েছে। কাঠ পাচারকারীরা যতই শক্তিধর হোক রেহাই দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *