চট্টগ্রাম, , বুধবার, ৪ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

পুলিশ সপ্তাহ উপলক্ষে বোয়ালখালীর পুলিশ কর্মকর্তা রাজেশ বড়ুয়া রানার রাষ্ট্রীয় পদক লাভ

প্রকাশ: ২০১৯-০২-০৫ ০০:১১:৫০ || আপডেট: ২০১৯-০২-০৫ ০০:১১:৫০

 বোয়ালখালী প্রতিনিধিঃ পুলিশ সপ্তাহ’২০১৯ উপলক্ষে বীরত্বপূর্ণ সাহসিকতায় রাষ্ট্রীয় পদক প্রাপ্ত হলেন বোয়ালখালী উপজেলার শাকপুরায় জম্মজাত বাংলাদেশ পুলিশের কর্মকর্তা রাজেশ বড়ুয়া রানা। এবার পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রীয় পদক ( পিপিএম-সাহসিকতা) পুরস্কার পেলেন তিনি। ৪ ফেব্রুয়ারী সকাল ১০ টায় রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত এ উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক ও পুরস্কার গুলো বাংলাদেশ পুলিশের কৃতিত্বপূর্ণ পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দিলেন। রাজেশ বড়ুয়া রানা বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বাবুল বড়ুয়ার পুত্র সন্তান।

তিনি কক্সবাজার জেলার উখিয়া শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করছেন। রাজেশ বড়ুয়া রানা ২০১৮ সালেও পুলিশে সাহসিকতায় বিশেষ ভূমিকা রাখায় অাইজিপি ব্যাজসহ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ সরকারী- বেসরকারী পর্যায়ে একাধিক পদক-পুরস্কার- সন্মাননা লাভ করেন। এ অর্জনে বৌদ্ধ ধর্মীয় মুখপত্র বৌদ্ধবার্তা, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ, শাকপুরা গ্রামবাসী, শাকপুরা লালচাঁদ বিহার, মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘ, লেখক-কীর্তনশিল্পী সঞ্জীব চন্দ্র বড়ুয়া স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *