চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

মানবতার কল্যানে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে অাসতে হবে: ছুফি উল্লাহ

প্রকাশ: ২০১৯-০২-০৫ ২৩:২২:০৮ || আপডেট: ২০১৯-০২-০৫ ২৩:২২:০৮

নূর হোসেন মামুন, কাপ্তাই : রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহ বলেন, পার্বত্য অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মের মানুষের বসবাস। তবে সম্প্রতি অটুত রাখতে ব্যাপক কাজ করছে পুলিশ, প্রশাসন। কাউকে অালাদা করে দেখা হচ্ছেনা এবং হবেও না। তাই পাহাড়ের সম্প্রতি বজার রাখতে সকলকে নিয়ে মিলে মিশে এক সাথে পাহাড়ে থাকতে হবে। অামরা মানবতার কল্যানে কাজ করি। সকলের সহযোগিতায় এমন মানবতার উদাহরন সৃষ্টি করতে চাই যেখানে থাকবে প্রচুর ভালোবাসা, যেখানের মানুষ থাকবে সহনশীল, অার এমন সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে সাম্প্রদায়িক কোন দাঙ্গা-হাঙামা থাকবেনা। তাই মানবতার কল্যানে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে অাসতে হবে।

কাপ্তাই থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে থানা প্রাঙ্গনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, পরিবহন নেতা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগনের উপস্থিতিতে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার, কেপিএম লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ড. এম.এম.এ কাদের, রাঙামাটি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী।

কাপ্তাই থানা পুলিশের উপ পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান মনির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ অারও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহ অারও বলেন, পুলিশ হচ্ছে সরকারের একটা পার্ট, তাই পুলিশের বিষয়ে কোন অসঙ্গতি থাকবেনা। সব অসঙ্গতি দুর হয়ে যাবে। পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে অাপনারা অামাদের জানাতে পারেন, অামরা সাথে সাথে অানইগত ব্যবস্থা নিবো। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধান মন্ত্রী ঝিরো টলারেন্স জাড়ি করেছেন তাই একে একাত্তা করে কাজ করছে পুলিশ। মাদককে দমন করতে অামরা সকল ব্যবস্থা হাতে নিয়েছি। একজন মাদক ব্যবসায়ীর চেয়ে অামরা অারও বেশি কৌশল অবলম্বন করতে পারি। তাই অামাদের দূর্বল না ভেবে মাদককে না বলুন। মাদক থেকে দুরে সড়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তাহলে অামাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে খুব সহজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *