চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের নিজামপুরে অগ্নিকাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে দুই লাখ টাকা

প্রকাশ: ২০১৯-০২-০৫ ১৬:২০:২০ || আপডেট: ২০১৯-০২-০৫ ১৬:২০:২০

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ের অগ্নিকাণ্ডে একটি শিক্ষা প্রতিষ্ঠানের দুটি শ্রেণিকক্ষ ও অফিস কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন প্রধান শিক্ষক। সোমবার (৪ ফেব্রুয়ারি)  মধ্যরাতে উপজেলার ওয়াহেদপুরের নিজামপুর নিজামপুর প্রি- ক্যাডেট কেজি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে স্কুলটির অফিস কক্ষের কম্পিউটার প্রজেক্ট সহ বিভিন্ন প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী ও কাগজপত্র পুড়ে যায়।

অগ্নিকান্ডের কারণ জানতে চাইলে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কমল কান্তি চক্রবর্তী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

অগ্নিকান্ডের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে  ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। না হয় আরো বড় ধরনের ক্ষতির মুখে পড়তো শিক্ষা প্রতিষ্ঠানটি। সঠিক সময় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিষ্ঠাটির প্রধান শিক্ষক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *