চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়া উপজেলা নির্বাচন :দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জিয়াউল হক চৌধুরী বাবুল

প্রকাশ: ২০১৯-০২-০৫ ১৬:৪৭:১২ || আপডেট: ২০১৯-০২-০৫ ১৬:৪৭:১২

আলাউদ্দিন, বীর কন্ঠ:

আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে  দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল।

আজ ৫ ফেব্রুয়ারী সকালে উৎসবমুখর পরিবেশে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুলকে মনোনয়ন ফরম প্রদান করেন দলের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।

এ সময়  লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক,পদুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ জহির উদ্দির,উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ আজিজুর রহমান,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদুওয়ানুল হক সুজন,আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি মুহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী,সাংবাদিক কাইছার হামিদসহ উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *