চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন : আ.লীগের মনোনয়ন ফরম তুললেন তৌহিদ

প্রকাশ: ২০১৯-০২-০৬ ২৩:৩৭:১৬ || আপডেট: ২০১৯-০২-০৬ ২৩:৩৭:১৬

আনোয়ারা প্রতিনিধি : আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম তুললেন তৌহিদুল হক চৌধুরী। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।

গতকাল বুধবার সকাল ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মৃণাল কান্তি ধর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম বেগম দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। তারা দুজনই বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বে আছেন। পরে তারা সচিবালয়ে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি দলের নেতাকর্মীসহ ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *